ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল (বাইক) আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বগুড়ার শেরপুর উপজেলার মামুরশাহী গ্রামের দুলাল হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেলযোগে পাবনার বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এসময় উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,সড়ক দুর্ঘটনা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত