ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় নিত্যপণ্যের মূল্য তদারকিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় নিত্যপণ্যের মূল্য তদারকিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

চাল, ডাল, তেলসহ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি করতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে শহরের সুলতানপুর বড় বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সুলতানপুর বড়বাজারে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সাতক্ষীরা সদরের বাঁকালে সংগ্রাম কোল্ড স্টোরেজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে দ্রব্যসামগ্রীর মূল্য যাচাইকালে যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে একজন দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, জনস্বার্থে রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরা,নিত্যপণ্যের মূল্য,অভিযান,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত