অনলাইন সংস্করণ
১৩:০০, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়।
শেষ রাতে সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়ে।
এ সময় পুকুর থেকে তাদের দুজনকে তুলে বিক্ষুব্ধ জনতা মারধর করে। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকারে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ছাড়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।