ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের অভিযান

বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের অভিযান

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অতিরিক্ত মূল্য আদায়, মজুদদারি ও ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ম ভঙ্গকারী ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও প্রচলিত আইন মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

বোয়ালখালী,উপজেলা প্রশাসন,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত