
চুয়াডাঙ্গায় নিহত ছাত্র শিবির নেতা রফিকুল ইসলামের কবর জিয়ারত করলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১০ অক্টোবর দর্শনা রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্রশিবির নেতা রফিকুল ইসলাম। এরপর থেকে তিনি এলাকায় ‘শহীদ রফিকুল ইসলাম’ নামে পরিচিত।
কবর জিয়ারত শেষে নবনির্বাচিত এমপি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ রফিকুল ইসলামের বাবা দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা সদর থানার আমির মাওলানা বিল্লাল হুসাইন, সদর থানা সেক্রেটারি গোলাম রসুল, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর হোসাইন, জেলা ইউনিট সদস্য হাজী আব্দুর রউফ, সদর থানা অফিস সম্পাদক মোহাম্মদ আসিফ উদ্দিন, কুতুবপুর ইউনিয়নের আমির মাওলানা খবির উদ্দিন, মাখালডাঙ্গা ইউনিয়নের আমির মাওলানা মহসিন আলী, সদর থানা প্রচার ও আইটি সম্পাদক মামুন হাওলাদার, পদ্মবিলা ইউনিয়নের সেক্রেটারি মাসুদ রানা, সরোজগঞ্জ বাজার ইউনিট সভাপতি মাসুম হাওলাদার, ডা. মনিরুল ইসলাম মনি, কুতুবপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন।