ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে নকল ঘি তৈরির কারখানার সন্ধান, ৫ মণ ঘিসহ আটক ১

রংপুরে নকল ঘি তৈরির কারখানার সন্ধান, ৫ মণ ঘিসহ আটক ১

রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ভেজাল ৫ মণ নকল ঘি তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম মহোদয়ের নির্দেশনায় ডিসি ডিবি সনাতন চক্রবর্তীর নেতৃত্বে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের প্রেসিডেন্টের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম মাইদুল ইসলাম (৩০)। পিতা. হোসেন আলি, গ্রাম. আদম গনেশের খামার, থানা. পীরগাছা, জেলা. রংপুর।

অভিযানে প্রায় পাঁচ মণ নকল ঘি, বিপুল পরিমাণ সরঞ্জাম এবং খালি কৌটা, সিল করার মেশিনসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

আটক ব্যক্তি ছয় মাস আগে দামোদরপুরের প্রেসিডেন্টের মোড় এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে নকল ঘির কারখানা গড়ে তোলেন। কোনো রকম দুগ্ধজাত দ্রব্য ব্যবহার না করে শুধুমাত্র ডালডা, পাম ওয়েল এবং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে তিনি এই ঘি তৈরি করতেন এবং রংপুরসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করতেন। রমজান উপলক্ষে তার কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছিল।

মহানগর পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৫ মণ ঘিসহ আটক ১,নকল ঘি তৈরির কারখানা,রংপুরে নকল ঘি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত