ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আকস্মিক চাঁদপুর সদর হাসপাতাল পরিদর্শনে এমপি শেখ ফরিদ

আকস্মিক চাঁদপুর সদর হাসপাতাল পরিদর্শনে এমপি শেখ ফরিদ

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এছাড়াও হাসপাতালের খাবারের মান, রান্নাঘর ও ওয়াশরুম ঘুরে দেখেন। তিনি হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার সৈয়দ আহমেদ কাজলসহ অন্যান্য চিকিৎসকরা।

এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

এমপি শেখ ফরিদ,চাঁদপুর হাসপাতাল পরিদর্শন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত