ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ।

এ সময় ওসি (তদন্ত) মিন্টু দত্ত, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর, এসআই বিল্লাল হোসেন, নাজমুল হোসেন, মোখলেছ, কালাম গাজী, নূরুল আলমসহ সঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন— ফয়সাল খান (১৪), জাহিদুল (১৬), রবিউল (১৬), আসিফ (২৩), রোকন(১৮), তানভির (১৭), লাবিব (১৭), মাহমুদ (১৮), শাকিব (১৭) শাফিউন (১৮), হামিম (১৯), রয়হান (১৭), ফাহিম (১৭), আল আমিন (১৭), আল সামির (১৫), ফাইয়াজ (১৫), তাওহিদ (১৫), আবরার (১৮), দ্বিন ইসলাম (১৮), সাফিন (১৯) ও মিহাম (১৮)।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশে ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, আটককৃতদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর,কিশোর গ্যাং,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত