
দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়।
বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার নিজপাড়া, মোহাম্মদপুর ও মোহনপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর রহমান চৌধুরী, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, অগ্নিকাণ্ডে ৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এর আগে, প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছিল।