ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চবি শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবি শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ এবং পুরাতন কলা অনুষদ ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কের সৌন্দর্যবর্ধন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

উদ্বোধন শেষে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধা বাড়ানোর ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকি। আজ ও কাল ৫টি প্রকল্পের উদ্বোধন হয়েছে, এগুলোর কাজ সম্পন্ন হলে ক্যাম্পাস আরও নান্দনিক হয়ে যাবে। এগুলো ইতিবাচকভাবে সাড়া ফেলবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে এগুলো কাজে দেবে। পাশাপাশি পাঠদান সুচারুভাবে সম্পন্ন করতে এবং একাডেমিক গতিশীলতা বাড়াতে সহায়তা করবে। এর আগে বিএনসিসি ভবন, প্রেস ভবন এবং ট্রান্সপোর্ট কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। প্রত্যেকটি প্রকল্পের ডিজাইন অত্যন্ত নান্দনিক। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আমাদের ডিজাইনগুলো পরিবেশবান্ধব। পাহাড়, গাছপালা না কেটে পর্যাপ্ত আলো-বাতাস যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করে ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

এসব প্রকল্প অনুমোদন হওয়ার জন্য নিরলস পরিশ্রম করায় তিনি উপাচার্য, উপ-উপাচার্য (একাডেমিক), চবির প্রকৌশলীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সঠিক সময়ের তিনি কাজ শেষ করার আহ্বান এবং কার্যক্রমের নিয়মিত তদারকি করার জন্য প্রকৌশল দপ্তরকে নির্দেশ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রকৌশল দপ্তরের প্রশাসক প্রফেসর প্রকৌশলী নিহাদ করিম চৌধুরী, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর সাংস্কৃতিক সম্পাদক হারেস মাতাব্বর, হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী আবদুল আহাদ, অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। পরে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় একটি ক্রিসমাস ট্রি রোপণ করেন।

চবি,শিক্ষক সমিতি,লাউঞ্জ ভবন,সড়কের সৌন্দর্যবর্ধন,ভিত্তিপ্রস্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত