ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিগারেট ও নিষিদ্ধ ক্রিম উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিগারেট ও নিষিদ্ধ ক্রিম উদ্ধার

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯১০ কার্টন সিগারেট ও ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে।

সোমবার ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে (BS-350) তারা চট্টগ্রাম আসেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাস্টমস হলে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা অভিযান চালিয়ে চালানটি আটক করে। তিন যাত্রী হলেন ফটিকছড়ির মোহাম্মদ সোহেল, চকরিয়ার মোহাম্মদ উল্যাহ ও চট্টগ্রামের মোহাম্মদ সাজ্জাদ হোসেন। উদ্ধার করা সিগারেট থেকে রাজস্ব আদায় হবে ১৮ লাখ ২০ হাজার টাকা।

তিনি জানান, আটক সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।

আটক যাত্রীদের বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম বিমানবন্দর,সিগারেট,নিষিদ্ধ ক্রিম,চট্টগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত