ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১

কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে রংপুর র‌্যাব-১৩।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার ভোরে র‌্যাব-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন সুকানপুকুরী গ্রামে গ্রেপ্তারকৃত আসামি মো. লাল মিয়া-র বসতবাড়িতে অভিযান পরিচালনা করে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। এ সময় মো. লাল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও এ ধরনের প্রত্নতত্ত্ব চোরাকারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

কষ্টিপাথরের মূর্তি,গ্রেপ্তার,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত