ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে সাঈদ আল নোমান

‘সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর’

‘সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর’

নগরীর হালিশহরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শনকালে সাংসদ সাঈদ আল নোমান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দগ্ধদের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় তিনি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দগ্ধদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

হালিশহরের দগ্ধদের ঘটনায় সাঈদ আল নোমান বলেন, হালিশহরের এই মর্মান্তিক ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা-সহায়তাও দেওয়া হবে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হালিশহরের ঘটনায় দগ্ধ সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শাওন (১৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুজন। বর্তমানে আরও সাতজন দগ্ধ রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শন শেষে সাঈদ আল নোমান নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম,সাঈদ আল নোমান,সিলিন্ডার বিস্ফোরণ,দগ্ধ,চিকিৎসা,বদ্ধপরিকর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত