ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রংপুরে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রংপুরের বদরগঞ্জে ১০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী।

এটিএম আজহারুল ইসলাম এমপি এ সময় ওই অঞ্চলের অসহায় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি প্রতিবন্ধী শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমির মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির-সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মকর্তাগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এটিএম আজহারুল ইসলাম বিকেলে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট হাইস্কুল মাঠে স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ।

রংপুর,প্রতিবন্ধী,হুইল চেয়ার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত