ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গাইবান্ধায় কাভার্ড ভ্যান ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধায় কাভার্ড ভ্যান ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ড ভ্যান ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাদুল্লাপুরে শাহানা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন— গাইবান্ধা পূর্ব পাড়ার ব্যবসায়ী গৌতম ও অটোচালক আল আমিন।

এছাড়া আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, এ বিষয়ে সড়ক যান আইনে একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

গাইবান্ধা,কাভার্ড ভ্যান,অটো রিক্সা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত