ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে হেলাল হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হেলাল হোসেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি গ্রামের শহিদ হোসেনের বড় ছেলে।

স্থানীয়রা জানান, সকালে হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ওসি আব্দুল মতিন যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

যুবকের মরদেহ উদ্ধার,ভুট্টা ক্ষেত থেকে,লালমনিরহাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত