ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটা বিবিএমপি হাইস্কুলের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য

দেবহাটা বিবিএমপি হাইস্কুলের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য

দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে কৃতিত্ব অর্জন করেছে।

২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলে অসাধারণ ভালো রেজাল্টে মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কামটা গ্রামের জয়ন্ত মণ্ডলের পুত্র উজান মণ্ডল, কামটা গ্রামের বিষ্ণু পালের পুত্র গোপাল পাল এবং চন্ডিপুরের মুকুল হোসেনের ছেলে তৌসিফ ইকবাল।

এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে দেবহাটা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের কন্যা ফাতিমা রহমান, দেবহাটার বিআরডিবির কর্মকর্তা মাসুদ পারভেজের কন্যা নুসরাত জাহান, বসন্তপুরের গৌরাঙ্গ সরকারের কন্যা সৃজা সরকার, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলীর পুত্র তানিম রেজা, নারিকেলী গ্রামের গৌতম মণ্ডলের পুত্র সিনচন মণ্ডল এবং মাঘরী নাদিরার কন্যা (পিতা-মৃত রোকনুজ্জামান, নলতা) জাকিয়াতুল ফেরদৌস।

দেবহাটার এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটির সাফল্যে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, উপজেলা সদরের ঐতিহ্যবাহী সরকারি এই হাইস্কুলটি শতবছরের অধিক সময় ধরে এই অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশুনাসহ সার্বিক দিক দিয়ে নিরাপদ আশ্রয়স্থল। এই বিদ্যালয়টির বহু ছাত্র দেশ ও দেশের বাইরে উচ্চ পদে কর্মরত থেকে দেশের সম্মান ও মর্যাদা রক্ষা করে চলেছেন। সেই ধারাবাহিকতায় এই জুনিয়র বৃত্তি পরীক্ষার সাফল্যে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দও আনন্দিত।

বৃত্তি পরীক্ষায় সাফল্য,দেবহাটা বিবিএমপি হাইস্কুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত