
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের অন্তর্গত গ্রামের অসহায় দুস্থ পরিবারের মধ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরের ভি ডব্লিউ বি কার্ডধারী ৩৭৪ জন সদস্যকে বিনামূল্যে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়। এছাড়া ১,৪৪৯ জন টিসিবি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়।
এ সময় ভি ডব্লিউ বি কার্ডধারীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।
প্রত্যেক ভি ডব্লিউ বি কার্ডধারীকে ৩০ কেজি করে চাউল দেওয়া হয় এবং টিসিবি কার্ডধারীদের কাছ থেকে ৬০০ টাকার বিনিময়ে চাউল ৫ কেজি, ছোলা ১ কেজি, মুসুর ডাল ২ কেজি এবং সয়াবিন তেল ২ লিটার দেওয়া হয়।
ভি ডব্লিউ বি চাউল ও টিসিবি পণ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ নিজাম উদ্দীন, ইউনিয়ন পরিষদের সচিব/প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
এছাড়া উপস্থিত ছিলেন মোছাঃ সাবিনা ইয়াসমিন (ওয়ার্ড নং-০২), মোঃ জাহাঙ্গীর আলম (ওয়ার্ড নং-০৩), মোঃ আব্দুল হান্নান (ওয়ার্ড নং-০৪), মোঃ শহিদুল ইসলাম (ওয়ার্ড নং-০৫), মোঃ রিকাত আলী (ওয়ার্ড), মোছাঃ রওশনারা খাতুন (সংরক্ষিত ০১.০২.০৩), মোছাঃ রহিমা খাতুন (সংরক্ষিত ০৭.০৮.০৯) এবং ইউপি হিসাব সহকারী মোঃ সাজিবুল ইসলাম (মিলন)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।