ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রমেক হাসপাতাল পরিদর্শনে এমপি মাহবুবুর রহমান বেলাল

রমেক হাসপাতাল পরিদর্শনে এমপি মাহবুবুর রহমান বেলাল

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে যান এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

রমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় হাসপাতালের চিকিৎসা সেবা, রোগীদের ভোগান্তি এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হলে এমপি বেলাল বলেন, রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে। চিকিৎসক ও নার্সদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং জরুরি বিভাগে সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, হাসপাতালের কিছু সমস্যা তার নজরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষা, শয্যা সংকট এবং পরিচ্ছন্নতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এমপিকে হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

উল্লেখ্য, রমেক হাসপাতাল উত্তরাঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন।

রমেক হাসপাতাল,পরিদর্শন,মাহবুবুর রহমান বেলাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত