ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ ভারতীয় ও ১ বাংলাদেশি যুবক আটক

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ ভারতীয় ও ১ বাংলাদেশি যুবক আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকায় অভিযান চালিয়ে দুই ভারতীয়সহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিক ও তাদের সহযোগী এক বাংলাদেশি যুবককে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি করে বাংলাদেশি যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২), একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২) এবং ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা খলিশাকোঠাল এলাকার মনসের আলীর পুত্র আয়নাল হক (২৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটক তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক দুই ভারতীয় নাগরিকের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিএসএফ-কে অবহিত করা হয়েছে। প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।

বাংলাদেশি যুবক আটক,ইয়াবাসহ ২ ভারতীয়,কুড়িগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত