
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পৌর শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় থেকে ৪ শ' পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ দিলীপ গাঙ্গুলী (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত দিলীপ গাঙ্গুলী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়া জেলা এলাকার অনিল গাঙ্গুলী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইলের নেতৃত্বে এস আই বাবুল খান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর শহরের রেল স্টেশন সংলগ্ন মোহনের চায়ের দোকানের সামনের পাক রাস্তার উপর থেকে দিলীপ গাঙ্গুলিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে রাতেই থানা একটি মামলা হয়েছে।