ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রমজানে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রমজানে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মানবিক সংগঠন ও সংস্থা ওব্যাট হেল্পার্স রংপুরের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১ মার্চ) ওব্যাট হেল্পার্স রংপুর-এর মাঠ প্রাঙ্গণ মিলনায়তনে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) রোকসানা বেগম।

ওব্যাট হেল্পার্স রংপুরের আয়োজনে প্রথম ধাপে ২৫০ জন অসহায় মানুষের মাঝে ৩০ দিনের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এসব প্যাকেটে ছিল— চাল ২৫ কেজি, লাল মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ৩ লিটার, গমের আটা ২ কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি এবং চিনি ২ কেজি।

এছাড়াও দ্বিতীয় ধাপে সংগঠনটির নিজস্ব তহবিল থেকে আরও ৬৫০ জনের মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৫ দিনের এই খাদ্যপ্যাকেটে ছিল— চাল ১০ কেজি, লাল মসুর ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, গমের আটা ২ কেজি, নতুন আলু ৩ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি এবং চিনি ১ কেজি।

ওব্যাট হেল্পার্সের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে রোকসানা বেগম বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। রংপুরে ওব্যাট হেল্পার্স দীর্ঘদিন ধরে মানবিক সহায়তার এই ধারা অব্যাহত রেখেছে, যা সত্যিই প্রশংসনীয়।

মানবিক এ সংগঠনটি জানায়, স্কুলের শিক্ষার্থী, এতিম, বিধবা ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রম শেষে সংস্থাটির পক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ওব্যাট হেল্পার্সের এই উদ্যোগে এলাকার অসহায় মানুষের মাঝে রমজানের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

রমজান,দুস্থ,খাদ্য সামগ্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত