
রংপুরে তিন কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মিলন মিয়া (২৯) ও শ্রী দেবু চন্দ্র বিশ্বাস (২৮)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলীর সার্বিক নির্দেশনায় মহানগরীর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মেসার্স আব্দুল্লাহ ফিলিং স্টেশনের বিপরীতে রহমতের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার ওপর হতে তিন কেজি গাঁজাসহ দুই জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।