ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম বিমানবন্দরে ৭ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে ৭ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের ৩৫ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ফ্লাইট ও ২টি অ্যারাইভাল বাতিল করা হয়েছে।

মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 শাহ আমানত বিমানবন্দরে মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা ৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে OV-402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে সোয়া ৯টায় বিমানবন্দর ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা BG-138 ফ্লাইট সকাল পৌনে ৯টায় অবতরণ করে সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চট্টগ্রাম বিমানবন্দর,ফ্লাইট বাতিল,চট্টগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত