
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কালু শেখ (৪০) ও শরিফুল ইসলাম (৩৮)-কে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটক কালু শেখ উপজেলার কোমরপুর গ্রামের ইসলাম শেখের ছেলে এবং শরিফুল ইসলাম একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিনের নির্দেশে এসআই আকরাম খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে কালু শেখ ও শরিফুল ইসলামকে আটক করেন।
তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তাদেরকে দুপুরেই চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।