ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মিথ্যা ঘোষণায় রুই মাছ আমদানি, আটক করল কাস্টমস

মিথ্যা ঘোষণায় রুই মাছ আমদানি, আটক করল কাস্টমস

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চালানটি নিলামে বিক্রি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে, সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি আটক করা হয়।

পণ্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার মেসার্স সাজ্জাত এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ছাড়করণের কাজ করছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স আলেয়া এন্টারপ্রাইজ।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি করেছে। পরে মাছবাহী ট্রাকে অভিযান চালিয়ে ১০ প্যাকেজে ৬০০ কেজি রুই মাছ আটক করা হয়েছে।

শুল্ক ফাঁকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

রুই মাছ,আমদানি,আটক,কাস্টমস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত