
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান-কে ধর্ষণ মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার (২ মার্চ) রাতে হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলী আশ্রাফের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার।
তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ফরিদগঞ্জ উপজেলার ফারজানা আক্তার নামের এক নারী মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।