ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জ বাজারে ফুটপাত উচ্ছেদ অভিযানে ৩ হকারের জেল

হাজীগঞ্জ বাজারে ফুটপাত উচ্ছেদ অভিযানে ৩ হকারের জেল

জনসাধারণ এবং যানবাহন চলাচলের সুবিধার্থে হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনের লক্ষ্যে হাজীগঞ্জ পৌর প্রশাসনের উদ্যোগে শনিবার (৭ মার্চ) সকালে পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার বিশ্বরোড চৌরাস্তা পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

অভিযান শেষে হাজীগঞ্জ বড় মসজিদ গেইটের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এমপি মহোদয়ের পরামর্শে জনস্বার্থে হাজীগঞ্জ বাজারে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অভিযান কার্যক্রম চলছে।

সম্মিলিত প্রচেষ্টায় হাজীগঞ্জ বাজারের সার্বিক পরিবেশ সুন্দর এবং নিরাপদ রাখার জন্য আমরা কাজ করছি। জনগণের কল্যাণে সবার সহযোগিতা কামনা করছি।

ইউএনও আরও বলেন, ফুটপাত দখল করায় অভিযানে ৩ জন হকারকে আটক করে প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া সড়কে বোগদাদ ও আইদি পরিবহনের বাস বেআইনিভাবে পার্কিং করায় ১০ হাজার টাকা করে ২টি বাসকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম. এ. রহীম পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন মজুমদার, নুরুন্নবী সম্রাট, বিল্লাল হোসেন পাটওয়ারী, খোরশেদ আলম ভুট্টো, পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল সাত্তার মিয়াজী, বিএনপি নেতা হাসান মিয়াজী, শ্রমিক নেতা রাশেদ আলম হীরা, সোহেল হোসেনসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

৩ হকারের জেল,ফুটপাত উচ্ছেদ অভিযান,হাজীগঞ্জ বাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত