ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রাম সীমান্তে ৭২ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার

কুড়িগ্রাম সীমান্তে ৭২ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৭২ প্যাকেট জিরা জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)। উদ্ধারকৃত জিরার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, শুক্রবার সকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের সীমান্তে টহলরত সদস্যরা উপজেলার সদর ইউনিয়নের সীমান্তঘেঁষা উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় বিশেষ অভিযান চালান।

এ সময় সন্দেহজনক চোরাকারবারিদের ধাওয়া করলে তারা সঙ্গে থাকা ভারতীয় মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৭২ কেজি ভারতীয় জিরা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ভারতীয় জিরা উদ্ধার,কুড়িগ্রাম সীমান্ত,৭২ প্যাকেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত