ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে ভিজিএফের চাল বরাদ্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে ভিজিএফের চাল বরাদ্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর জেলার ৭৬টি ইউনিয়ন এবং তিনটি পৌরসভায় ভারনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ২ লাখ ৮৭ হাজার ৯৭৬টি কার্ডধারী দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

এজন্য ৭৬টি ইউনিয়নে ২৭৮৭ দশমিক ১৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়াও তিনটি পৌরসভায় ৯ হাজার ২৫৯টি ভিজিএফ কার্ডধারী পরিবারের মধ্যে বিতরণের জন্য ৯২ দশমিক ৫৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত ১ জন পুরুষ ও ১ জন মহিলা সদস্য (মোট দুইজন) সমন্বয়ে গঠিত বাছাই কমিটির মাধ্যমে দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি এবং পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি এবং পরিবার চিহ্নিত করা হয়েছে। ঈদের আগেই তাদের কাছে চাল বিতরণ কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।

উপজেলা ভিত্তিক বরাদ্দ অনুযায়ী বদরগঞ্জ উপজেলায় ২৩,৯০৪টি, গঙ্গাচড়া উপজেলায় ৪২,৮৩৭টি, কাউনিয়া উপজেলায় ২৭,৫৯৯টি, রংপুর সদর উপজেলা-এ ১৫ হাজার ৬৩৯টি, মিঠাপুকুর উপজেলায় ৬৮ হাজার ৪২১টি, পীরগাছা উপজেলায় ৪৮,৩৯৭টি, পীরগঞ্জ উপজেলায় ৩৮,২২২টি এবং তারাগঞ্জ উপজেলায় ১৩,৬৯৮টি ভিজিএফ কার্ডধারী পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

এছাড়াও বদরগঞ্জ পৌরসভায় ৩,০৮৫টি, পীরগঞ্জ পৌরসভায় ৪,৬২৫টি এবং হারাগাছ পৌরসভায় ১,৫৪৯টি পরিবার এই চাল পাবে।

ভিজিএফের চাল বরাদ্দ,রংপুর,ঈদুল ফিতর উপলক্ষে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত