ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বদর দিবসের শিক্ষা থেকে মুমিনদের তাকওয়া ভিত্তিক জীবন গড়ার আহ্বান

বদর দিবসের শিক্ষা থেকে মুমিনদের তাকওয়া ভিত্তিক জীবন গড়ার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, ঐতিহাসিক বদর দিবসের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুমিনদের তাকও ভিত্তিক জীবন গড়ে তুলতে হবে।

তিনি শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, মুমিনদের ঐক্য এবং শৃঙ্খলা বিজয় ও সাফল্য বয়ে আনবে।

জামায়াতে ইসলামের রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জামায়াতে ইসলামের রংপুর মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান, প্রবীন শিক্ষাবিদ শাহ মোহম্মদ নুর হোসাইন, কোতয়ালী থানা সেক্রেটারি কাকসুর সাবেক জিএস আবুল কালাম আজাদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

তাকওয়া ভিত্তিক জীবন,বদর দিবসের শিক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত