ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক নারী দিবস, ২০২৬ উদযাপিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তারা সমাজের সকল স্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরো বলেন, শুধু নারী-পুরুষের সমতা আনলেই হবে না, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে সমাজের পিছিয়ে পড়া নারীদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।

নারী সহিংসতারোধে সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের নারীরা এখনো প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। এসব নারীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে সরকার প্রতিটি জেলায় লিগ্যাল এইড সেবা চালু করেছে। যেখানে নির্যাতিত নারীরা বিনামূল্যে আইনি সেবা পেয়ে থাকেন। প্রান্তিক অঞ্চলেও এই সেবা সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। নারীদের সামাজিক অবক্ষয় প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকার কারণে এখনো সমাজে নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না। পারিবারিক শিক্ষার মাধ্যমে নারীদের সম্মান দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, দেশ এখন উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এই অর্থনৈতিক উন্নয়নে নারীরা সহযাত্রী হিসাবে যুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমৃদ্ধ করতে নারী ও কন্যাশিশুদের ভবিষ্যৎ নিরাপদ নিশ্চিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ সেলোয়ারা বেগম ও বিভিন্ন নারী বিষয়ক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভা শেষে জুলাই যুদ্ধাহত পরিবারের সদ্যসদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর,আন্তর্জাতিক নারী দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত