ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত, আহত ২

জীবননগরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত, আহত ২
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফুল ইসলাম (৩০) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাত ৭টার দিকে দর্শনা–জীবননগর মহাসড়কের শিয়ালমারি পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সোহেল (২৭) ও ফারুক হোসেন (২৮)।

নিহত আরিফুল ইসলাম জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ইফতার শেষে আরিফুল ইসলাম, সোহেল ও ফারুক মোটরসাইকেলে করে জীবননগর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে শিয়ালমারি পশুহাট এলাকায় পৌঁছালে তারা দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির আলুভর্তি একটি ট্রাক্টরকে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির আলমসাধু আসতে দেখে মোটরসাইকেলের চালক আরিফুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং সোহেল ও ফারুক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত দুইজনকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা,জীবননগর,নিহত,আহত,ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ,সড়ক দূর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত