
দিনাজপুরের বীরগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহরিয়ার মান্নান, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার, দিনাজপুর মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আত্মারা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, বীরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম মো. আইয়ুব আলী, চেয়ারম্যানরা যথাক্রমে সত্যজিৎ রায়, মো. তহিদুল ইসলাম, মো. আনিসুর রহমান আনিস, গোপাল দেব শর্মা, মো. রাজু রহমান রাজু, মো. শাহিনুর রহমান চৌধুরী শাহীন, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন-সহ আরো অনেকে।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভার পূর্বে মাসিক আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।