
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পি.এল.সি. সারা বাংলাদেশে ক্যাশলেস ক্যাম্পেইন করার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রংপুর প্রেসক্লাব মার্কেটে চার দিনব্যাপী ক্যাশলেস প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হলো।
সোমবার (৯ মার্চ) বেলা ১২টায় নগরীর প্রেসক্লাব চত্বরে পূবালী ব্যাংক রংপুরের আয়োজনে এই ক্যাশলেস প্রোগ্রাম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে ছিল ফিতা কাটা, প্রোগ্রামের সেবা নিয়ে আলোচনা এবং র্যালী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক রংপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো: আরিফ মাহমুদ, রংপুর জোনের প্রিন্সিপাল অফিসার ও এডিসি জোনাল ইনচার্জ মো: হুমায়ুন কবির, প্রেসক্লাব মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোশারফ হোসেন (মনি), সাধারণ সম্পাদক এম.এ.কে আজাদসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং প্রেসক্লাব মার্কেটের ব্যবসায়ীগণ।
উল্লেখ্য, চার দিনব্যাপী প্রোগ্রামের সেবা সমূহের মধ্যে রয়েছে: ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা।