ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে অবৈধ শিশু খাদ্য উদ্ধার: সোয়া লাখ টাকা জরিমানা

রংপুরে অবৈধ শিশু খাদ্য উদ্ধার: সোয়া লাখ টাকা জরিমানা

অবৈধ শিশু খাদ্য সরবরাহের অভিযোগে রংপুরে দুটি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর কুটিরপাড়া ও কামালকাছনা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তমাল আজাদ ও নুসরাত আরা এ জরিমানা করেন।

নগরীর কুটিরপাড়া এলাকায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কোতোয়ালি থানা পুলিশ যৌথ উদ্যোগে মেসার্স দানিস ট্রেডার্স ও মেসার্স রুমন ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়।

অভিযানে মোজো, সেভেন আপ, টেন আপ-এর নকল পণ্য উদ্ধার করা হয় এবং বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। শিশুদের জন্য ক্ষতিকর পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ করা মালামাল ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ মালামাল সংরক্ষণ বা বাজারজাত না করার বিষয়ে সতর্ক করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রংপুরের এফএসও মো. লোকমান হোসাইন বলেন, ‘এনএসআই-এর তথ্যে আমরা দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণে শিশুদের জন্য ক্ষতিকর মোজো, সেভেন আপ, ফ্রুটো, টেন আপ-এর নকল পণ্য উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে দুটি কারখানার মালিককে ১ লাখ ১৫ হাজার টাকার বেশি জরিমানা ও সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সোয়া লাখ টাকা জরিমানা,শিশু খাদ্য উদ্ধার,রংপুরে অবৈধ শিশু খাদ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত