ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭ মেট্রিক টন পাট বীজ আটক

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭ মেট্রিক টন পাট বীজ আটক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭.১০ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক করেছে বেনাপোল কাস্টমস হাউস। যার আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি লাখ টাকা।

সোমবার (৯ মার্চ) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দর-এর ১৫ নম্বর শেডে অভিযান চালিয়ে এসব পাট বীজের চালান আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ৮ মার্চ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পণ্যবাহী একটি চালান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ছিল আরাফাত এন্টারপ্রাইজ এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট ছিল কদর অ্যান্ড কোং।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেনের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

কাস্টমস সূত্র জানায়, অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এই পাট বীজ আমদানি করা হয়েছিল। বর্তমানে সরকার কর্তৃক পাট বীজ আমদানির অনুমোদন না থাকায় এটি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য করা হয়েছে।

একই সঙ্গে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আবু তালহা জানান, ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাসের বীজ ঘোষণা দিয়ে চালানটি আমদানি করা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করে ঘোষণা বহির্ভূত ৫৬৭ বস্তায় থাকা ১৭.১০ মেট্রিক টন পাট বীজ জব্দ করা হয়।

পাট বীজ আটক,১৭ মেট্রিক টন পাট,বেনাপোল বন্দর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত