
ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে ফিরতে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির (ডিআরএসসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. মশিউর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উজ্জ্বল কুমার সাধু, ঢাকাগামী পরিবহন মালিকদের পক্ষে মো. মশিউর রহমান, নিরাপদ সড়ক চাই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় প্রমুখ।
সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেদিকে সকলকে আন্তরিক হতে হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঢাকাগামী পরিবহন গুলো সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাতক্ষীরা পৌরসভার ভিতরে নিবন্ধনকৃত সকল ইজিবাইক ছাড়া অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাস টার্মিনাল থেকে মিনিবাস গুলো ছেড়ে যাওয়ার পরে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ রুটের সঙ্গীতা মোড়, সাতক্ষীরা-আশাশুনি রুটের উপজেলার মোড়, সাতক্ষীরা-খুলনা রুটের নারিকেলতলা মোড়ে ও সাতক্ষীরা-যশোর রুটের মিনিবাস গুলো কদমতলা বাজারে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।