ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বেনাপোল বন্দর দিয়ে দেশে এসেছে ৫ হাজার টন চাল

বেনাপোল বন্দর দিয়ে দেশে এসেছে ৫ হাজার টন চাল

ভারত থেকে শুল্কমুক্ত সুবিধার আওতায় চাল আমদানির ঘোষিত শেষ সময় পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ হাজার ৫ টন চাল এসেছে দেশে।

১৬ দিনে ৩২টি চালানের মাধ্যমে এসব (নন বাসমতি) মোটা সিদ্ধ চাল আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন।

গত ২৭ জানুয়ারি থেকে ১০ মার্চ (মঙ্গলবার) রাত ১০ পর্যন্ত ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে আসা এসব চাল বন্দর থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হচ্ছে এসব চালের আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্স এবং কেবি এন্টারপ্রাইজ। চাল বন্দর থেকে ছাড়করণের জন্য কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ।

হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, ভারত থেকে ১৪১ ট্রাকে আমদানি করা এসব চালের প্রতি কেজি বেনাপোল বন্দর পর্যন্ত খরচ পড়েছে ৫০ টাকা। খোলা বাজারে এই চাল প্রতি কেজি ৫১ টাকায় বিক্রি করা হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, চলতি বছরের ১৮ জানুয়ারি ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ১০ মার্চ পর্যন্ত। পরে দুটি আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৫ হাজার টন মোটা চাল আমদানি করেছে।

এর আগে, গত বছরের অাগস্ট-নভেম্বর এই চার মাসে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল ছয় হাজার ১২৮ টন।

বেনাপোল,চাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত