ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

রংপুরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

রংপুরে আনসার-ভিডিপির ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালকের উদ্যোগে আনসার-ভিডিপির ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা, দলনেত্রী এবং আনসার কমান্ডারদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

ঈদ উপহার সামগ্রী হিসেবে আনসার-ভিডিপি সদস্যদের প্রতি জনকে ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট সাধারণ সেমাই, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট গুঁড়া দুধ ও লুডুসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি উপমহাপরিচালক আবদুল আউয়াল এ সময় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অপরাধমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ স্বপ্নের নতুন সোনার বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি দেশের উন্নয়নের গতি অব্যাহত ও আরও গতিশীল করতে সবাইকে নিবেদিত হয়ে কাজ করারও আহ্বান জানান।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় রংপুর রেঞ্জ পরিচালক মো. শফিকুল আলম, রংপুর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান এবং কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।

এছাড়া মনিটরিং মাঠকর্মী, গণসংযোগ সহকারী, মিডিয়া প্রতিনিধি ও বিভিন্ন ব্যাটালিয়ন আনসার সদস্য ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণ,আনসার-ভিডিপি সদস্য,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত