ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় জোরপূর্বক গাছ কাটা মামলায় আটক ৪

দামুড়হুদায় জোরপূর্বক গাছ কাটা মামলায় আটক ৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটদা ইউনিয়নের শিবনগরে ডিসি পার্ক সংলগ্ন এলাকায় জোরপূর্বক প্রায় ১০ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) সকালের দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— করিমুজ্জামান (৫৫), বকুল হোসেন (৫১), নজরুল ইসলাম (৬৫) ও উসমান আলী (৪৫)।

আটককৃত করিমুজ্জামান সদর উপজেলা শহরের মুক্তিপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে এবং চুয়াডাঙ্গা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার, বকুল হোসেন একই শহরের কোটপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে, নজরুল ইসলাম উপজেলার কুতুবপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে ও ওসমান আলী একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ডিসি ইকো পার্ক সংলগ্ন এলাকায় একদিল শাহ নামে একটি মাজার অবস্থিত। এই জমির মালিকানা নিয়ে মাজার কমিটি ও জমির মালিকানা দাবি কারি চন্দ্রবাস গ্রামের বাহালুল হক গমের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার (১০ মার্চ) সকালে করিমুজ্জামান সহ ১০/১২ জন মাজারে অবস্থানরত ১০ লক্ষ টাকার আম, লিচু, মেহগনি-সহ বিভিন্ন গাছ জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার সময় জমির মালিক বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে মারধর করে। এরপর জমির মালিক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৬/৭ জনের নামে দামুড়হুদা থানায় একই দিন বিকালে মামলা দায়ের করে। এরপর বুধবার সকালে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিনের নেতৃত্বে দারোগা শুভ্রজিং পাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন গ্রেপ্তার করে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিকেলে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

দামুড়হুদা,গাছ কাটা,মামলা,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত