ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ভ্রাম্যমাণ আদালতে ৪টি প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে ৪টি প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় র‍্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ আদালতে ৪টি প্রতিষ্ঠানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে জানান, রংপুর র‍্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে কোতয়ালী পায়রা চত্বর ও জাহাজ কোম্পানীর মোড় এলাকায় বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মোড়কবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৪টি প্রতিষ্ঠান— টপটেন মার্টকে ৫০ হাজার টাকা, ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার টাকা, রয়ালিটি মেগামলকে ৩০ হাজার টাকা এবং নিশাত বেনারশীকে ২০ হাজার টাকা; সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা,দেড় লাখ টাকা,৪টি প্রতিষ্ঠান,ভ্রাম্যমাণ আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত