ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

টিসিবি’র চেয়ারম্যানের ঠাকুরগাঁওয়ে পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন

টিসিবি’র চেয়ারম্যানের ঠাকুরগাঁওয়ে পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন ও টিসিবি’র ডিলারদের সাথে মতবিনিময় করেছেন ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ।

গত বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিলারদের সাথে তিনি মতবিনিময় করেন।

এরপর তিনি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টিসিবি’র দিনাজপুর ক্যাম্প অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান ও জেলার ডিলারগণ।

সভায় টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ বলেন, টিসিবি’র পণ্য বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা যাবে না। যদি কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হয়, তাহলে তদন্ত সাপেক্ষে সেই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকলকে আরও আন্তরিক হয়ে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমে অংশ নিয়ে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

পণ্য বিক্রয় কার্যক্রম,ঠাকুরগাঁও,টিসিবি’র চেয়ারম্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত