
চুয়াডাঙ্গায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে সিএনবি পাড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
পৌরসভার সাধারণ নাগরিকরা যাতে ডেঙ্গু ও মশাবাহিত রোগে আক্রান্ত না হন, সে উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।