ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হালকা ঝড়ে গাছের ডাল পড়ে ২ পথচারীর মৃত্যু

হালকা ঝড়ে গাছের ডাল পড়ে ২ পথচারীর মৃত্যু

ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে শুক্রবার রাতে দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন প্রান্ত দত্ত ও মাহাফুজ। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

নিহত প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে।

তার সঙ্গে থাকা মাহাফুজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। মাহাফুজ শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুলের ছেলে।

মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, প্রান্ত দত্ত ও মাহাফুজ সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে গাছের একটি মরা ডাল ভেঙে তাদের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রান্ত দত্তের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা মাহাফুজ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। পরে মাহাফুজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারও মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

২ পথচারীর মৃত্যু,গাছের ডাল পড়ে,হালকা ঝড়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত