ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও র‍্যালি ও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও কুড়িগ্রাম পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

পরে শহরের বিভিন্ন এলাকায় সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযান,সচেতনতা র‍্যালি,ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত