ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এই ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়।

উপজেলার শতগ্রাম ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, অগ্নিকাণ্ডে চারটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবাকে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে।

বীরগঞ্জ,অগ্নিকাণ্ড,ক্ষতিগ্রস্ত,ঢেউটিন,অর্থ বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত