ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পৈত্রিক সম্পত্তিতে নির্মাণ কাজে বাধা দেওয়ায় থানায় অভিযোগ

পৈত্রিক সম্পত্তিতে নির্মাণ কাজে বাধা দেওয়ায় থানায় অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা অধীন ১নং রাজারগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেনাপুর আরমান মিয়াজী বাড়ির মৃত শফিকুল ইসলামের পুত্র হারুনর রশিদসহ তারা চার ভাই পৈত্রিক সম্পত্তির ওপর ভবন নির্মাণ কাজ শুরু করলে ফয়সাল গংরা বাধা প্রদান ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হারুন।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় বিবাদী সিরাজ বকাউলের পুত্র মো. ফয়সাল, মৃত রহিম প্রধানীর পুত্র জসিম প্রধানীয়া, সেরাজুল হক মিজির পুত্র জাকির হোসেন ও শামিম মিজিসহ কয়েকজন ঘটনাস্থলে এসে ভবন নির্মাণ কাজে বাধা দেন।

এ ঘটনায় হারুনর রশিদ বাদী হয়ে হাজীগঞ্জ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন।

হারুনর রশিদ বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ফয়সাল গংদের ভয়ঙ্কর আচরণে আমরা শঙ্কিত। বিবাদীদের দ্বারা ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বিধায় এবং আমাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই থানায় লিখিত অভিযোগ করেছি।”

সোমবার (১৬ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হারুনর রশিদসহ তারা চার ভাই ভবন নির্মাণ কাজ শুরু করেন। এ সময় ফয়সালের সঙ্গে আরও ৬/৭ জন ঘটনাস্থলে এসে হারুন গংদের হুমকি-ধমকি দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাদী হারুনের ছোট ভাই সোহাগ মিয়াজী বলেন, “শান্তির লক্ষ্যে আমরা সুষ্ঠু ও স্থায়ী সমাধান চাই।” স্থানীয়রাও এর সুষ্ঠু সমাধান চান।

বিবাদী ফয়সাল বলেন, “আমি জাকির মিজির পক্ষে শনিবার ভবন নির্মাণ কাজের স্থলে গিয়েছি।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল জব্বার বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্ত থাকার পরামর্শ দেন।

থানায় অভিযোগ,নির্মাণ কাজে বাধা,পৈত্রিক সম্পত্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত