ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তারা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। দুর্ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন শরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন তিনি। পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে নিহত হন। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট,পাটগ্রাম,সড়ক দূর্ঘটনা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত