ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ৩১তম এসপি হিসেবে রুহুল কবীর খানের যোগদান

চুয়াডাঙ্গায় ৩১তম এসপি হিসেবে রুহুল কবীর খানের যোগদান

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খান যোগদান করেছেন। সোমবার (১৬ মার্চ) বিকেলে ৩১তম পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করেন। নবাগত এসপি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এ সময় তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব পুলিশ সায়েন্স (এমপিএস) ডিগ্রি অর্জন করেন।

নবাগত পুলিশ সুপার ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি পেশাগত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব সম্পাদন করে আসছেন।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, সকল থানার অফিসার ইনচার্জগণ, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

রুহুল কবীর খানের যোগদান,চুয়াডাঙ্গা,৩১তম এসপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত